শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে সকাল থেকেই উৎসবের আবহ শিলিগুড়ি জুড়ে।
এই আবহেই শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ডের নিজস্ব ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়ে ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। সাধারণ ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
এদিন ভোটকেন্দ্রে নিরাপত্তার কড়া ব্যবস্থা লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই চলছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।













































