শিলিগুড়ি: টানা ভারী বৃষ্টিতে বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শুক্রবার সকালে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতুটি ভেসে যায়।
ফলে দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে।
২০২৫ সালে মূল সেতু ভেঙে যাওয়ার পর এই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল।
দীর্ঘদিন ধরে মিরিক, সুখিয়াপোখরি ও সংলগ্ন এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা ছিল এই পথ।
ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে।
আবহাওয়া দফতরের ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে প্রশাসন সতর্কতা জারি করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।












































