মালদা: মালদা জেলার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গী মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ঘিরে উত্তেজনার সৃষ্টি হলো।
শনিবার মথুরাপুর হাটকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়াররা চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন তারা।
খবর পেয়ে মানিকচক থানার পুলিশ-এর এক পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছন।
অভিযোগ, দীর্ঘক্ষণ বোঝানোর পরও এক বাইক চালক গাড়ি না সরানোয় ক্ষুব্ধ হয়ে তাকে থাপ্পড় মারেন ওই আধিকারিক। এতে বাইক চালক শিশু সহ রাস্তায় পড়ে যান।
ঘটনার পরই উত্তেজনা চরমে ওঠে। বাইক চালক ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হন বলে অভিযোগ।
দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয় ও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরে বাইক চালককে আটক করার চেষ্টা করলে তিনি পরিবার সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।











































