কালীঘাটে বসেই কেন্দ্রের ওপর নজর মমতা বন্দ্যোপাধ্যায়-এর!

ভোটগণনায় টানটান উত্তেজনা: কালীঘাটে বসেই কেন্দ্রের ওপর নজর মমতা বন্দ্যোপাধ্যায়-এর

কলকাতা: ভোটগণনার দিনেও গোটা রাজ্যের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকাল থেকেই কালীঘাটের বাড়িতে বসে রাজ্যের গণনাকেন্দ্রের প্রতিটি আপডেট খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন তিনি।

কোথাও গণনা শুরু হতে দেরি, কোথাও প্রযুক্তিগত সমস্যার খবর – সবকিছুরই নিয়মিত আপডেট নিচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

অন্যদিকে, কালীঘাটের ওয়াররুমে বসে গণনার পরিস্থিতির উপর নজর রাখছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিটি গণনাকেন্দ্র থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ টিমও সক্রিয় রয়েছে।

রাজ্যের গুরুত্বপূর্ণ এই গণনাদিনে তৃণমূল নেতৃত্বের এই কড়া নজরদারি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here