দুর্গাপুজোয় আমিষ খাবার নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য, পাল্টা সুর BJP সভাপতির!

কলকাতা: দুর্গাপুজোর সময়ে বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে বাগেশ্বর ধাম পীঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার না খাওয়ার পরামর্শ দিয়ে তিনি আমিষভোজীদের ‘পাষণ্ড’ বলে মন্তব্য করেন।

তাঁর বক্তব্য, পুজোর প্যান্ডেলের পিছনে নোংরা খাবার খাওয়া হয়, যা হওয়া উচিত নয়। দুর্গাপুজোর সময়ে হিন্দু বাঙালিদের আমিষ খাবার এড়িয়ে চলারও আবেদন জানান তিনি।

ধীরেন্দ্র শাস্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে বাঙালি সমাজের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাঙালির দুর্গাপুজো ও খাদ্যাভ্যাস নিয়ে বাইরে থেকে কোনও নির্দেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।

তবে বাগেশ্বর বাবার এই নিদানকে সমর্থন করেননি রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন, বাঙালি দুর্গাপুজোর সময়ে কী খাবেন, তা কোনও সাধু-সন্ত ঠিক করে দিতে পারেন না। বরং বাঙালির নিজস্ব সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের প্রসঙ্গ তুলে শমীক বলেন, “বাঙালি অষ্টমীর দিন লুচি খাবে, নবমীর দিন কচি পাঁঠার মাংস খাবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here