তৃণমূল-বিজেপি মুখোমুখি, স্লোগান ঘিরে উ*ত্তেজনা – পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনীর লা*ঠি*চা*র্জ!

দিনহাটা: দিনহাটায় ভোটগণনার আবহে উত্তেজনা চরমে পৌঁছায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে।

সোমবার বেলা বাড়তেই দু’পক্ষের কর্মী-সমর্থকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে শুরু করে।

ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী হস্তক্ষেপ করে।

উত্তেজনা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে জানা গেছে।

ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয়।

যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে প্রশাসন সূত্রে খবর।

ভোটগণনার দিন যাতে আইন-শৃঙ্খলা বজায় থাকে, সে জন্য এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here