কালীঘাটে নি*রাপত্তায় বদল – মমতার বাড়ির অত্যাধুনিক গেট সরাল লালবাজার!

কলকাতা: কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হল।

লালবাজার সূত্রে খবর, বাসভবনের সামনে থাকা রিমোট কন্ট্রোলযুক্ত অত্যাধুনিক গেট ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সেই গেট সরিয়ে নেওয়া হবে।

হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

জানা গিয়েছে, আগের মতো অনুমতি নেওয়ার প্রক্রিয়া আর থাকছে না, তবে নিরাপত্তার স্বার্থে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হবে।

পুলিশ সূত্রে ইঙ্গিত, সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা ও জনসাধারণের চলাচলের মধ্যে ভারসাম্য বজায় থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here