শিলিগুড়িতে নতুন পরিকল্পনার বার্তা শংকর ঘোষের!

ঐতিহাসিক জয়ের পর মানুষের উন্নয়নেই জোর, শিলিগুড়িতে নতুন পরিকল্পনার বার্তা শংকর ঘোষের

শিলিগুড়ি: সোমবারের ঐতিহাসিক জয়ের পর মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন শংকর ঘোষ।

এদিন তিনি বলেন, এই জয় তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিলিগুড়ির সাধারণ মানুষের আস্থা ও রায়ের প্রতিফলন।

বিপুল সমর্থনের জন্য এলাকার প্রতিটি ভোটারকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শংকর ঘোষ জানান, আগামী দিনে মানুষের প্রত্যাশা পূরণ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

উন্নয়ন, পরিকাঠামো শক্তিশালী করা ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিনের সাংবাদিক বৈঠকে তাঁর বক্তব্যে স্পষ্ট, শিলিগুড়ির সার্বিক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চান তিনি।

শহরের উন্নয়নকে আরও গতিশীল করতে তিনি শীঘ্রই একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলেও ইঙ্গিত দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here