তৃণমূলের ভরাডুবির পর অন্দরে তীব্র কোন্দল, বিস্ফোরক অভিযোগে সরব পাপিয়া ঘোষ
শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে দোষারোপের পালা।
শিলিগুড়িতে দলের প্রাক্তন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের বিস্ফোরক মন্তব্য ঘিরে ইতিমধ্যেই তীব্র রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
পাপিয়া ঘোষের অভিযোগ, গত পাঁচ বছরে দলের সাংগঠনিক কাঠামো সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল।
তাঁর কথায়, “তৃণমূলে আমরা ছিলাম যেন চাকর। দল চলত মালিক আর চাকরের মতো।
আমাদের কাজ ছিল শুধু নির্দেশ পালন করা, মতামত দেওয়ার কোনও জায়গা ছিল না।”
তিনি আরও দাবি করেন, ২০২১ থেকে ২০২৬ এই সময়কালে দলে সিন্ডিকেট রাজ ব্যাপকভাবে বেড়ে ওঠে।
সাধারণ কর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ তাঁর।
পাপিয়া ঘোষের মতে, “বাংলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেনি, বরং প্রত্যাখ্যান করেছে কিছু দাম্ভিক ও অহংকারী নেতাকে।”
এদিকে, দলের ভরাডুবির পর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ বাড়ছে।
সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে সরব হয়েছেন একাংশ নেতা।












































