ভরাডুবির পর চাপে গৌতম দেব! ই*স্তফার জল্পনার মাঝেই তীব্র আ*ক্রমণ পাপিয়া ঘোষের!

ভরাডুবির পর চাপে গৌতম দেব! ইস্তফার জল্পনার মাঝেই তীব্র আক্রমণ পাপিয়া ঘোষের

শিলিগুড়ি: নিজের বুথে ভরাডুবির পর শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ইস্তফার ইঙ্গিত দেওয়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

তিনি জানিয়েছেন, এই ফলাফলে তিনি ব্যথিত ও দায় স্বীকার করছেন।

সেই কারণেই মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

যদিও চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, এই ইস্যুতে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ।

তিনি সরাসরি বলেন, “গৌতম দেবের এবার রাজনীতি থেকে সন্যাস নেওয়া উচিত। এতদিন উত্তরে তৃণমূলের জয়ে নিজে কৃতিত্ব নিতেন, এবার পরাজয়ের দায়ভারও তাঁকেই নিতে হবে।

পুর নিগম থেকে তাঁর সরে যাওয়া উচিত, কারণ শহরের মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছে।

ক্ষমতালোভী হয়ে পদে থাকা এখন অর্থহীন।”

ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, ও আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here