“শুভেন্দু অধিকারীকে হারাতে না পেরে আমার ছেলেকে মে*রে ফেলল!” – বি*স্ফো*রক অভিযোগ চন্দ্রনাথ রথের মায়ের!

চন্ডিপুর: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।

ঘটনার পর তাঁর বাড়িতে ভিড় জমায় প্রতিবেশী ও আত্মীয়রা।

এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

ছেলের মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুললেন চন্দ্রনাথ রথের মা হাসিমারা রথ। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে, তারই প্রতিশোধ হিসেবে আমার ছেলেকে মারা হলো।

আমার ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত, তাহলে এত কষ্ট হতো না।

যেভাবে কষ্ট দিয়ে ওকে মারা হয়েছে, তার বিচার চাই।”

তিনি আরও বলেন, “আমি চাই না দোষীদের ফাঁসি হোক, তবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হোক।

যারা বলেছিল ৪ তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না, তারা সেটাই করে দেখাল।”

চন্দ্রনাথ রথের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here