বাড়িতে পড়ে গুরুতর আহত অশোক ভট্টাচার্য, নার্সিংহোমে গিয়ে খোঁজ নিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ!

শিলিগুড়ি: প্রবীণ বাম নেতা ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

শারীরিক অসুস্থতার কারণে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

অশোক ভট্টাচার্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়।

রবিবার নার্সিংহোমে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ।

তিনি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।

অন্যদিকে, অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার বিষয়ে ফোন করে খোঁজ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়েও খোঁজখবর নেন বলে জানা গেছে।

রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও অশোক ভট্টাচার্যের প্রতি বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও দ্রুত সুস্থতার কামনা জানানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here