শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ উপলক্ষে শনিবার শিলিগুড়ির হাসমিচক এলাকায় আনন্দ সমাবেশ ও ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির আয়োজন করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
সেই কারণেই রাজ্যবাসীকে ধন্যবাদ জানাতে ও সনাতনী ভাবধারার সমর্থকদের একত্রিত করতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
এদিনের অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের সদস্য ও সমর্থকরা উপস্থিত ছিলো।
কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
আতশবাজি ফাটানো, স্লোগান ও পদযাত্রার মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত কর্মী- সমর্থকরা।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগামী দিনে রাজ্যের উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে তারা সাধারণ মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যাবেন।











































