রাজ্যে পালাবদলের পর বিশেষ পুজো!

“ডবল ইঞ্জিন সরকারেই বদলাবে বাংলা” – বার্তা রবি ত্রিপাঠীর

শিলিগুড়ি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে শিলিগুড়ির হাসপাতাল রোডস্থিত মেয়ের ইচ্ছা কালী বাড়িতে বিশেষ পুজো দিলেন বিজেপির উত্তরবঙ্গ মিডিয়া ইনচার্জ রবি ত্রিপাঠী।

বিজয়ের আনন্দ উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই পুজো।

পুজো অর্চনার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবি ত্রিপাঠী জানান, বাংলায় ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে।

নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল, সেগুলি ধাপে ধাপে বাস্তবায়িত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, “নারীশক্তির উন্নয়ন ও ক্ষমতায়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

পাশাপাশি প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলা গড়ে তোলাই মূল লক্ষ্য। একসময় দেশের অর্থনীতিতে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, আগামী দিনে আবারও বাংলাকে সেই মর্যাদায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এদিন কড়া বার্তা দেন বিজেপির এই নেতা।

তিনি স্পষ্ট জানান, রাজ্যে কোনও ধরনের অশান্তি বা উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না।

আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here