শিলিগুড়ি: উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশিথ প্রামানিক ।
শনিবার উত্তরকন্যায় পৌঁছলে তাকে স্বাগত জানান দফতরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা।
বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।
তবে প্রথম বৈঠক থেকেই দুর্নীতি ও নিম্নমানের কাজের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যায় তাকে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক স্পষ্ট ভাষায় বলেন, “বিগত দিনে যেসব নিম্নমানের কাজ হয়েছে, সেই সমস্ত কাজের সঙ্গে যুক্তদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্ট করা হবে।
উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে কোনও ধরনের কন্ট্রাক্টর রাজ, মিডিলম্যান কিংবা দালালচক্রের জায়গা নেই।”
তিনি আরও জানান, “কাজের জায়গায় কাজ হবে, উন্নয়নের জায়গায় উন্নয়ন হবে। কোনও ধরনের নাশকতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না।”
মন্ত্রীের এই কড়া বার্তাকে ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।











































