স্বাধীনতার পর এই প্রথম উত্তরবঙ্গ থেকে বিধানসভার অধ্যক্ষ, রথীন বোসকে ঘিরে গর্বিত শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ!

শিলিগুড়ি: স্বাধীনতার পর এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন রথীন বোস।

এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে গর্বিত উত্তরবঙ্গবাসী তথা শিলিগুড়ির মানুষজন।

শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা রথীন বোস দীর্ঘদিন ধরেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

এক সময় তিনি সংঘের প্রচারক হিসেবেও কাজ করেছেন বলে জানা যায়।

এবার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে নির্বাচনী ময়দানে নেমে জয় লাভ করেন তিনি।

প্রথমবার বিধায়ক হয়েই তাঁর কাঁধে তুলে দেওয়া হয় রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব।

পরবর্তীতে তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদে নিযুক্ত করা হয়।

বৃহস্পতিবার শিলিগুড়িতে তাঁকে সংবর্ধনা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন দলের নেতৃত্ব, কর্মী- সমর্থক ও এলাকার বহু বাসিন্দা।

ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে গোটা এলাকা।

জানা গিয়েছে, ব্যস্ত কর্মসূচির মধ্যেই এদিন জলপাইগুড়ি ও পরে শিলিগুড়ির বিজেপি দপ্তরে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পাশাপাশি আগামী কয়েকদিনে বালুরঘাট, রায়গঞ্জ, মালদা সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তাঁকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি চলছে।

উত্তরবঙ্গ থেকে প্রথমবার বিধানসভার অধ্যক্ষ হওয়ায় বিভিন্ন জেলার রাজনৈতিক ও সামাজিক মহলেও উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।

অনেকেই মনে করছেন, এর ফলে উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

সূত্রের খবর, উত্তরবঙ্গের কর্মসূচি শেষ করে প্রথমে দিল্লি ও পরে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক সাংগঠনিক ও প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে অধ্যক্ষ রথীন বোসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here