শিলিগুড়ি: শহরে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ।
যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ ব্যবসা সহ হেলমেট ছাড়া দুই চাকা গাড়ি চালানোর বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয় বুধবার।
এদিন শহরের হিলকার রোড, বিধান রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়।
অভিযানে বহু আইনভঙ্গকারী গাড়িচালককে আটক করে সতর্ক করা হয়। পাশাপাশি নিয়ম না মেনে গাড়ি পার্কিং করা ও হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে একাধিক ব্যক্তির করা সতর্ক করা হয়।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা রোধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে।
সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার আবেদনও জানানো হয়েছে পুলিশের তরফে।












































