শিলিগুড়ি: আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে শিলিগুড়ির সাইন্স সিটির উদ্যোগে শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্র- ছাত্রীদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়ারা বিভিন্ন শিক্ষামূলক প্রদর্শনী, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
জীবজগতের বৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও প্রকৃতিকে সুরক্ষিত রাখার প্রয়োজনীয়তা নিয়ে বিশেষভাবে আলোকপাত করেন অনুষ্ঠানের অতিথিরা।
সাইন্স সিটির কর্মীরা জানান, বর্তমান সময়ে পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মোকাবিলায় নতুন প্রজন্মকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি।
সেই লক্ষ্যেই প্রতিবছরের মতো এবছরও আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীরাও এই উদ্যোগকে স্বাগত জানায় ও পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার বার্তা দেয়।











































