শিলিগুড়িতে উন্নত কার্ডিয়াক চিকিৎসার নতুন দিগন্ত, ইলেক্ট্রোফিজিওলজি পরিষেবা সম্প্রসারণ নারায়ণা হেলথের!

শিলিগুড়ি: শিলিগুড়িতে হৃদরোগ চিকিৎসায় আরও এক ধাপ এগোল নারায়ণা আরবিএন টেগোর হাসপাতাল।

শনিবার শহরে অত্যাধুনিক কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজি (ইপি) পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ।

এর ফলে উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকার রোগীরা এখন বাড়ির কাছেই উন্নত হৃদরোগ নির্ণয় ও চিকিৎসার সুবিধা পাবেন।

এই পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হক।

তাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন এই ইপি ইউনিটের মাধ্যমে হৃদস্পন্দনের অনিয়মজনিত বিভিন্ন জটিল সমস্যার আধুনিক চিকিৎসা করা সম্ভব হবে।

সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মতো সমস্যার চিকিৎসার পাশাপাশি পেসমেকার, AICD ও CRT ডিভাইস প্রতিস্থাপনের সুবিধাও মিলবে।

এছাড়াও রোগীদের জন্য থাকবে ইসিজি (ECG), ট্রেডমিল টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি, হোল্টার মনিটরিং ও জেনেটিক কাউন্সেলিংয়ের মতো অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত রোগ নির্ণয় ও প্রাথমিক পর্যায়ে চিকিৎসার মাধ্যমে বহু হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

নারায়ণা আরবিএন টেগোর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. দেবব্রত বেরা জানান, “কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজি সংক্রান্ত বহু সমস্যার চিকিৎসা এখন প্রাথমিক পর্যায়েই সম্ভব।

শিলিগুড়িতে এই পরিষেবা চালুর ফলে রোগীদের আর দূরে যেতে হবে না।”

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ কার্ডিয়াক ইলেক্ট্রোফিজিওলজি ও ইমপ্ল্যান্টেবল ডিভাইস হাব হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here