শিলিগুড়ি: জনসংযোগ কর্মসূচি ‘সরাসরি শঙ্কর’-এ এবার উঠে এল প্রতারণার শিকার এক মহিলা পুলিশকর্মীর অভিযোগ।
শংকর ঘোষ-এর উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নিজেদের সমস্যা নিয়ে হাজির হন সাধারণ মানুষ।
তবে সবার নজর কাড়েন জিআরপিতে কর্মরত এক মহিলা।
অভিযোগ, শিলিগুড়িতে জমি কিনতে গিয়ে এক দালালের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খুইয়েছেন তিনি।
শুধু তাই নয়, সেই সময় থানায় অভিযোগ জানাতে গেলেও তা নথিভুক্ত করেনি পুলিশ বলেই দাবি তাঁর।
সরকার পরিবর্তনের পর নতুন করে ন্যায়বিচারের আশায় এবার বিধায়কের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা পুলিশকর্মী।
তাঁর আশা, দীর্ঘদিনের আর্থিক প্রতারণার ঘটনার এবার হয়তো সুরাহা হবে ও ফেরত মিলতে পারে কষ্টার্জিত টাকা।
এদিনের কর্মসূচিতে বহু সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনাও নতুন করে প্রশ্ন তুলেছে অভিযোগ জানাতে গিয়েও যদি এক পুলিশকর্মী সুবিচার না পান, তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কতটা কঠিন হতে পারে?











































