ইসলামপুর: আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা করল ইসলামপুর মহকুমা প্রশাসন।
বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ইসলামপুর মহকুমার শাসক আঙ্কিতা আগারওয়াল।
তিনি জানান, আগামী ১৯ জুন থেকে এই বিশেষ কর্মসূচির সূচনা হবে।
যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে একাধিক প্রতিযোগিতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।
মহকুমা শাসক জানান, আন্তর্জাতিক যোগ দিবসকে সফল করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে যুক্ত করা হবে।
সুস্থ জীবনযাপনের সাথে শারীরিক ও মানসিক সুস্থতার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের আশা, এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হবে ও যোগচর্চার প্রতি মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।












































