শিলিগুড়ি: শিলিগুড়িতে বড়সড় ডাকাতির ছক বানচাল করে উল্লেখযোগ্য সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ।
গভীর রাতে লিম্বু বস্তি সুইমিং পুল সংলগ্ন এলাকায় একদল যুবক ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।
খবর পাওয়ার পরই সাদা পোশাকে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
ধৃতদের নাম সঞ্জয় বিশ্বাস ওরফে ফাফরি, বিনোদ প্রধান, রনি দাস, রাজু শিংগো সহ বিজয় মাহাতো।
এদের বাড়ি যথাক্রমে ফাফরি, প্রধান নগর, সমর নগর, লিম্বু বস্তি ও বিবেকানন্দ নগর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এলাকায় বড় ধরনের অপরাধের পরিকল্পনা করছিল ওই দলটি।
বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়।
ঘটনায় জড়িত পলাতকদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।
গভীর রাতে বড়সড় ডাকাতির ছক বানচাল, ভক্তিনগর থানার জালে ৫ দুষ্কৃতী