শিলিগুড়ি: টোটো চলাচলের ক্ষেত্রে পুরনো নিয়ম পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার মহাত্মা গান্ধী চকে বিক্ষোভ দেখাল AIUTUC সমর্থিত টোটো চালক সংগঠন।
চালকদের অভিযোগ, বিভিন্ন সড়কে টোটো চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করায় তাঁদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনও সমাধান মেলেনি বলে দাবি তাঁদের।
দ্রুত দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।












































