তিনবত্তি মোড়ে ৭২ বোতল কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার দুই!

শিলিগুড়ি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির তিনবত্তি মোড় এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম ওসমান গনি ও জাহিদ আলী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ওই এলাকায় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ৭২ বোতল কফ সিরাপ উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কফ সিরাপগুলি বিক্রির উদ্দেশ্যেই সেখানে নিয়ে আসা হয়েছিল।

তদন্তের স্বার্থে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here