বজ্রপাতে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, ঘটনাস্থলে দমকল
পূর্ব মেদিনীপুর: প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির মধ্যে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বজ্রপাতের জেরে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বজ্রপাতের কারণেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
পরিস্থিতির উপর নজর রাখছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও প্রশাসন।















































