বৃষ্টি উপেক্ষা করে ইসলামপুরে ম্যারাথন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উৎসাহের জোয়ার!

ইসলামপুর: টানা বৃষ্টিকে উপেক্ষা করেই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ইসলামপুরে অনুষ্ঠিত হল ম্যারাথন দৌড়।

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শুক্রবার সকালে ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইসলামপুরের তিস্তা মাঠ থেকে শুরু হওয়া ম্যারাথন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বাস টার্মিনাস হয়ে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

এদিনের ম্যারাথনে অংশগ্রহণ করেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল, ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং-সহ বিভিন্ন সরকারি আধিকারিক।

পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের মতে, যোগ ব্যায়াম ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই ম্যারাথনের মূল উদ্দেশ্য।

প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি সেই বার্তাকেই আরও জোরালো করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here