রাজগঞ্জ: শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কের বন্ধুনগর এলাকায় শুক্রবার সকালে দ্রুতগতির একটি মোটরবাইকের ধাক্কায় আহত হলেন দাদু-নাতি সহ চারজন।
জানা গিয়েছে, রাস্তা পার হওয়ার সময় মহম্মদ তুমিজউদ্দিন ও তাঁর সাত বছরের নাতি রিহান হোসেনকে ধাক্কা মারে একটি নিয়ন্ত্রণহীন বাইক।
ঘটনায় দাদু-নাতি ছাড়াও বাইকের চালক ও আরোহী আহত হন।
স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












































