রেড রোড থেকে যোগের বিশ্ববার্তা মোদির!

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোড থেকে দেশ ও বিশ্বের উদ্দেশে যোগের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হাজার হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, যোগ শুধু শরীরচর্চা নয়, এটি সুস্থতা, শৃঙ্খলা ও মানবিক সংযোগের এক অনন্য মাধ্যম।

প্রধানমন্ত্রী জানান, হিমালয় থেকে হিন্দ মহাসাগর, বাংলা থেকে সৌরাষ্ট্র – সমগ্র ভারত আজ যোগের চেতনায় উদ্বুদ্ধ।

স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংস, ঋষি অরবিন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারার উল্লেখ করে তিনি যোগকে মানুষের সঙ্গে মানুষের সংযোগের দর্শন বলে ব্যাখ্যা করেন।

‘যোগা ফর হেলদি এজিং’ থিমের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, যোগকে দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে। বক্তব্যের শেষে তিনি নিজেও অংশ গ্রহণকারীদের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন ও দেশবাসীকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here