আত্মনির্ভর ভারতের শক্তির প্রদর্শন, নৌসেনায় যুক্ত তিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ!

কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসের দিন দেশের প্রতিরক্ষা শক্তিকে আরও মজবুত করতে ভারতীয় নৌসেনায় যুক্ত হল তিনটি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজ।

রবিবার কলকাতার শ্যামাপ্রসাদ বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জাহাজগুলির উদ্বোধন করেন।

‘দুনাগিরি’, ‘আইএনএস সংশোধক’ ও ‘অগ্রয়’ নামে তিনটি জাহাজই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত।

এর মধ্যে দুনাগিরি একটি স্টেলথ ফ্রিগেট, সংশোধক একটি হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজ এবং অগ্রয় একটি অ্যান্টি- সাবমেরিন যুদ্ধজাহাজ।

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এর তৈরি এই জাহাজগুলিতে ৭৫ শতাংশেরও বেশি স্বদেশি উপকরণ ব্যবহার করা হয়েছে।

এই তিন যুদ্ধজাহাজ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here