দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা এনবিএসটিসি বাসের, আহত একাধিক!

জলপাইগুড়ির উল্লাডাবরী এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে এনবিএসটিসির একটি সিএনজি বাস।

রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও সামনের সারিতে বসা বেশ কয়েকজন যাত্রী আহত হন।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকল কর্মীরা উদ্ধারকাজ চালিয়ে আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here