জলপাইগুড়ি: বিশ্ব যোগ দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
হলং নদীর তীরে ছয়টি কুনকি হাতিকে নিয়ে আয়োজিত হয় বিশেষ যোগাভ্যাস কর্মসূচি।
এদিন হাতির পিঠে বসে যোগাসন করেন মাহুতরা। পাশাপাশি নদীর পাড়ে যোগচর্চায় অংশ নেন বনকর্মী ও বনদফতরের আধিকারিকরা।
মানুষ ও হাতির একসঙ্গে যোগ দিবস উদযাপনের এই অনন্য ছবি সকলের নজর কেড়েছে।
বনদফতরের দাবি, সুস্থ জীবনযাপনের বার্তার পাশাপাশি মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।












































