জলপাইগুড়ি: গজলডোবা তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় জেলেদের জালে ধরা পড়ল প্রায় ৬০ কেজি ওজনের একটি বিশাল বাঘার মাছ।
রবিবার সকালে মাছটি ধরা পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জেলেদের দাবি, তিস্তা নদীতে এত বড় বাঘার সচরাচর ধরা পড়ে না। বিশাল মাছটি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।
অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মাছটি জেলেদের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি এলাকাবাসীর কাছেও এটি একটি বিরল ঘটনা হয়ে উঠেছে।












































