কলকাতা: বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ইনডোর ও আউটডোর স্টেডিয়াম নির্মাণের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পাশাপাশি রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচি চালু, স্পোর্টস ইউনিভার্সিটি গঠন ও জাতীয় স্তরে অংশগ্রহণকারী ক্লাবগুলিকে ১ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণাও করা হয়েছে।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের চাকরি ও পুরস্কারের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারের দাবি, এই উদ্যোগে রাজ্যের ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী হবে।















































