সিকিমে ধসের তাণ্ডব, রংপো-রোরাথাং সড়ক সম্পূর্ণ বন্ধ; ভাইরাল পাহাড় ধসের ভিডিও!

গ্যাংটক: লাগাতার ভারী বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন এলাকায় একের পর এক ভূমিধসের ঘটনা ঘটছে।

মঙ্গলবার সকালে রংপো-রোরাথাং সড়কের ৫ মাইল রেশি (Reshi) এলাকায় বড়সড় ধস নামায় গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই পাহাড় ধসে পড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বিশাল অংশের পাহাড় ভেঙে নিচে নেমে আসতে দেখা যায়।।

যদিও ভাইরাল ভিডিওটির স্থান ও সময় প্রশাসনিকভাবে এখনও নিশ্চিত করা হয়নি, তবে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রংপো-রোরাথাং রুটে যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে।

যানবাহন চালকদের বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে যাতায়াত করতে বলা হয়েছে।

সিকিম পুলিশের ২৩ জুনের রোড সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী, রাজ্যের একাধিক জেলায় বিভিন্ন সড়কে ধসের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে।

গ্যাংটক, সিংতাম-দিকচু ও সিংতাম-মাখা সড়কের কিছু অংশ বন্ধ রয়েছে।

নামচি জেলার রাভাংলা-ইয়াংগাং সড়ক সহ গিয়ালশিং জেলার সোপাখা-চিওয়াভাঞ্জাং সড়কও বন্ধ রয়েছে।

তবে জাতীয় সড়ক NH-10 বর্তমানে সচল রয়েছে।

ধসপ্রবণ এলাকাগুলিতে প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতির উপর নজর রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here