নদিয়া: সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নেমে বিধাননগর নর্থ থানার একটি দল মঙ্গলবার নদিয়ার করিমপুর এলাকায় অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করিমপুরের কিশোরপুরে তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাবার বাড়িতে তল্লাশি চালানো হয়।
পরে তাঁর শ্বশুরবাড়ি নাজিরপুরেও অভিযান চালায় তদন্তকারী দল।
অভিযান চলাকালীন দুটি বাড়ি থেকে মোট প্রায় ২ কেজি ৭৬৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।
পাশাপাশি বেশ কিছু জমির কাগজপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তের স্বার্থে ওই নথিগুলি খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
এছাড়াও টিনা ভৌমিক সাহা ও তাঁর পরিবারের সদস্যদের আগামী বৃহস্পতিবার বিধাননগর নর্থ থানায় সশরীরে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
তদন্তকারী সংস্থা উদ্ধার হওয়া সোনা ও নথিপত্রের উৎস ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছে।















































