দার্জিলিং: গোপন সূত্রে খবর পেয়ে দার্জিলিং মোটর স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় আবগারি দফতর।
অভিযানে একটি পরিত্যক্ত চারচাকা গাড়ি থেকে বিপুল পরিমাণ নন-ডিউটি পেইড (এনডিপি) সিকিমি মদ উদ্ধার করা হয়।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, গাড়ি থেকে ৪২ কার্টন বিয়ার, ১১ কার্টন মদ, ৩ কার্টন ব্র্যান্ডি, ৩ কার্টন দামি বিদেশি মদ সহ ২ কার্টন হুইস্কি উদ্ধার হয়েছে।
উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
জানা যায়, গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে দার্জিলিং পুলিশের সহায়তায় গাড়িসহ মদ বাজেয়াপ্ত করা হয়।
এই মদ কোথা থেকে আনা হচ্ছিল ও কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।















































