শিলিগুড়ি: দলীয় কার্যালয়ের দখল ও ব্যবহারকে কেন্দ্র করে শিলিগুড়ির ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
রবিবার স্থানীয় কংগ্রেস কর্মীরা একটি তৃণমূল পার্টি অফিসে গিয়ে দলীয় পতাকা খুলে দেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
কংগ্রেস কর্মীদের দাবি, ২০১২ সালে কংগ্রেস-তৃণমূল জোটের সময় নিতিন আগারওয়াল নামে এক ব্যক্তি মৌখিকভাবে ওই অফিস ব্যবহারের অনুমতি দিয়েছিলেন।
কিন্তু সেই অনুমতির কোনও লিখিত নথি নেই। বর্তমান পরিস্থিতিতে ওই কার্যালয় আর তৃণমূলের দলীয় অফিস হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেই তাদের দাবি।
অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছে, রাজনৈতিক মনি মালন্দ্য থেকেই কংগ্রেস কর্মীরা এই পদক্ষেপ নিয়েছেন। দলীয় কার্যালয়ের চাবি তাদের কাছেই রয়েছে।
ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়লেও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
বিষয়টি নিয়ে দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় আগামী দিনে এই বিতর্ক আরও বাড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা।











































