টেলারের ধাক্কায় গুঁড়িয়ে গেল তিন দোকান, রোডে তীব্র যানজট!

টেলারের ধাক্কায় গুঁড়িয়ে গেল তিন দোকান, রোডে তীব্র যানজট

হাওড়া: ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা তিনটি দোকানে ধাক্কা মারল একটি টেলার। ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান। ঘটনাটি ঘটেছে হাওড়ার মৌড়ীগ্রাম পাকুরতলা এলাকায় আন্দুল রোডে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোররাতে একটি টেলার নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই রাস্তার ধারের দোকানগুলিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনটি দোকানই কার্যত গুঁড়িয়ে যায়। দোকানগুলির সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ভোররাতে দুর্ঘটনাটি ঘটায় ওই সময় দোকানগুলিতে কেউ না থাকায় বড়সড় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনায় দোকান মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার জেরে আন্দুল রোডে যান চলাচল ব্যাহত হয় ও দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

পরে সকাল প্রায় ১০টা নাগাদ পুলিশ দুর্ঘটনাগ্রস্ত টেলারটি উদ্ধার করে রাস্তা পরিষ্কার করে। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই টেলারের চালক পলাতক। কীভাবে টেলারটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here