রেশন গোডাউনে বন্য হাতির হানা, দলকে সরাতে তৎপর বন দফতর!

শিলিগুড়ি: রেশন গোডাউনে হানা দিল বন্য হাতির দল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কার্শিয়াং বন বিভাগের অন্তর্গত বাগডোগরা বেঙ্গডুবি সেনাছাউনিতে।

জানা গিয়েছে, বেঙ্গডুবি সেনাছাউনির খাদ্য রেশন গোডাউনের কাছে হানা দেয় একদল বন্য হাতি।

গোডাউনে মজুত খাদ্যসামগ্রীর দিকে হাতির দল এগিয়ে আসতেই পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় বন দফতর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। হাতির দলকে গোডাউনের এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য শুরু হয় তৎপরতা।

বনকর্মীরা সতর্কতার সঙ্গে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

ঘটনাকে কেন্দ্র করে সেনাছাউনি সংলগ্ন এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। হাতির গতিবিধির উপর নজর রাখছেন বন দফতরের কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here