শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ!

শান্তি বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ

কড়া নজরদারি, অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর

ইসলামপুর: প্রথম দফার নির্বাচন সম্পন্ন হওয়ার পরই ইসলামপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

শহরজুড়ে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ও সাধারণ মানুষ নিরাপদ বোধ করেন।

ভোট পরবর্তী হিংসা বা অশান্তির সম্ভাবনা এড়াতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

তাদের উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে যেমন নিরাপত্তাবোধ বাড়ছে, তেমনই দুষ্কৃতীদের মধ্যেও এক ধরনের সতর্কবার্তা পৌঁছে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নজরদারি আরও জোরদার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here