মাদকবিরোধী অভিযানে সাফল্য, নিষিদ্ধ ক্যাপসুল ও কফ সিরাপ সহ গ্রেফতার ১!

শিলিগুড়ি: মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের সাফল্য পেল পুলিশ।

শনিবার মাটিগাড়া থানার ক্রাইম উইং গোপন সূত্রে খবর পেয়ে চোরহাড্ডি এলাকায় অভিযান চালিয়ে মিরিকের বাসিন্দা ক্ষিরিং লামাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃতের কাছ থেকে ১৭৬টি নিষিদ্ধ ক্যাপসুল সহ ১৭ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়েছে।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।

শনিবার তাকে আদালতে তোলা হয় ও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মাটিগাড়া পুলিশ সূত্রে আরো খবর, “নেশামুক্ত মাটিগাড়া” গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here