কলকাতা: সাংবাদিকদের হেনস্তার ঘটনার প্রতিবাদে সরব হল বিধায়কেরা।
শনিবার দুপুর ১টা নাগাদ বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন শাসকদলের বিধায়করা।
সাংবাদিকদের উপর হামলা ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রতিবাদের মাধ্যমে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার পক্ষে বার্তা তুলে ধরা হয়।















































