শ্রাবণের দ্বিতীয় সোমবারে জল্পেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাবা জল্পেশের পুজোকে ঘিরে ভক্তসমাগমের মাঝেই জোর প্রস্তুতি!

জলপাইগুড়ি: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উত্তরবঙ্গ সফরে এসে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে বাবা জল্পেশের পুজো দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁর এই সফরকে কেন্দ্র করে মন্দির চত্বরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার করা হয়েছে।

শ্রাবণের সোমবার হওয়ায় রবিবার রাত থেকেই উত্তরবঙ্গ-সহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার শিবভক্ত জল্পেশ মন্দিরে ভিড় জমিয়েছেন।

ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা বাবা জল্পেশের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছেন।

পুণ্যার্থীদের ঢল সামলাতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর আগমনকে সামনে রেখে মন্দির সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

পাশাপাশি মন্দিরের পাশেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী প্রথমে বাবা জল্পেশের মন্দিরে পুজো ও প্রার্থনা করবেন।

এরপর উত্তরবঙ্গ সফরের অন্যান্য সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে হেলিকপ্টারে পরবর্তী গন্তব্যে রওনা দেবেন।

একদিকে শ্রাবণের পবিত্র সোমবারে শিবভক্তদের ঢল, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সফর – দুইয়ের মিলিত প্রভাবে সোমবার জল্পেশ মন্দির চত্বর কার্যত উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ ও ভক্তদের নির্বিঘ্নে দর্শনের জন্য বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here