নেশা ও ইভটিজিং বিরোধী মিছিল, থানায় স্মারকলিপি প্রতিবাদী কণ্ঠস্বরের!

ইসলামপুর: ইসলামপুর শহরে নেশামুক্ত সমাজ গঠন ও নারী নিরাপত্তার দাবিতে সরব হল সামাজিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠস্বর’।

সংগঠনের পক্ষ থেকে ইসলামপুর থানায় স্মারকলিপি প্রদান করা হয়।

রবিবার শহরের নিউ টাউন রোড থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়।

মিছিলটি বাস টার্মিনাস, পিডাব্লিউডি মোড় সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে ইসলামপুর থানায় এসে শেষ হয়।

সেখানে সংগঠনের সদস্যরা থানার কর্তৃপক্ষের হাতে একাধিক দাবিতে স্মারকলিপি তুলে দেয়।

সংগঠনের সদস্যদের অভিযোগ, শহরের বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ইভটিজিংয়ের ঘটনা বেড়ে চলেছে।

পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় নেশার আসর বসছে, যা যুব সমাজকে বিপথে চালিত করছে।

এই বিষয়গুলিতে প্রশাসনের কড়া নজরদারি ও দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়।

এছাড়াও সরকারি আবাসন এলাকাগুলিতেও নিয়মিত নজরদারি বাড়ানোর আবেদন জানানো হয়।

সংগঠনের দাবি, সাধারণ মানুষ বিশেষ করে মহিলা ও পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here