কোচবিহার: নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী সম্পর্কে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে রাজ্যসভার সাংসদ নগেন রায়, তথা অনন্ত মহারাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক।
সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে জানানো হয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনী দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গৌরবময় অধ্যায়।
তাঁদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য শুধু একজন ব্যক্তিকে নয়, সমগ্র দেশবাসীর আবেগ ও জাতীয় সম্মানকে আঘাত করেছে।
ফরওয়ার্ড ব্লকের নেতারা বলেন, এ ধরনের মন্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিযুক্তের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পাশাপাশি, ভবিষ্যতে যাতে এ ধরনের মন্তব্য আর কেউ না করেন, সেই বিষয়েও প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।















































