নাকা চেকিংয়ে পুলিশের জালে দুই; উদ্ধার লক্ষাধিক টাকার নেশার ট্যাবলেট!

ধূপগুড়ি: মাদক পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে আরও এক বড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ধূপগুড়ি স্টেশন সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদক ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৫৫ হাজার টাকা।

দীর্ঘক্ষণ নজরদারির পর সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালাতেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, এর পিছনে একটি বড় মাদক পাচার চক্র সক্রিয় থাকতে পারে।

সেই চক্রের সঙ্গে আর কারা যুক্ত ও এই চালান কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ধৃত দুই অভিযুক্তকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

রাজ্যে নতুন সরকার গঠনের পর অপরাধ ও মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেই ধূপগুড়ির এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here