গুরু পূর্ণিমায় বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কড়া নিরাপত্তায় ভক্তদের ঢল!

হাওড়া: গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার বেলুড় মঠে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মঠে প্রবেশের পর তিনি প্রথমে প্রেসিডেন্ট মহারাজ ও সুবীরানন্দ মহারাজের বাসভবনে গিয়ে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর তিনি মূল মন্দিরে পুজো দেন সাথে বেলুড় মঠ চত্বরে অবস্থিত বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বেলুড় মঠ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করে হাওড়া সিটি পুলিশ।

গোটা মঠ চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়।

পুলিশ, সাদা পোশাকের নিরাপত্তাকর্মী সহ ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি ছিল এলাকাজুড়ে।

এদিকে গুরু পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়।

গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে ও পুজোয় অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বেলুড় মঠে আসেন।

মঠে নির্ধারিত কর্মসূচি শেষ করে মুখ্যমন্ত্রী বেলুড় মঠ থেকে জিটি রোড ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here