শিলিগুড়ি: ২০২৬ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার লক্ষ্যে গ্রামীণ উন্নয়ন ও সরকারি পরিষেবাকে আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শিলিগুড়ি মহকুমা পরিষদ দপ্তরে বুধবার অনুষ্ঠিত হল জি-রাম-জি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক।
জানা গেছে, সরকারি প্রকল্পের আওতায় মোট ৩১৮টি প্রকল্পের রায়েচ্ছে। ইতিমধ্যেই শিলিগুড়ি গ্রামীন এলাকায় ১৮টি গ্রাম পঞ্চায়েতে জী রাম জী প্রকল্পের কাজ শুরু হয়েছে।
পাশাপশি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি, বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই এদিন বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলাশাসক হরি শঙ্কর পানিকর, শিলিগুড়ি মহকুমা শাসক, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, মাটিগাড়া পঞ্চায়েতের সদস্য তথা বিজেপির বিরোধী দলনেতা মানবেন্দ্র সিনহা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
জেলাশাসক হরি শঙ্কর পানিকর বলেন, প্রকল্পের মূল লক্ষ্য সরকারি পরিষেবাকে আরও স্বচ্ছ, সহজলভ্য ও জনমুখী করে তোলা সহ উপভোক্তাদের কাছে দ্রুত ও কার্যকর পরিষেবা পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়ন কাঠামো ও গ্রামীণ এলাকার মানুষের জন্য এর বিভিন্ন সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে শিলিগুড়ির গ্রামীণ উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে ও ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পাশাপাশি এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরে লিফটের উদ্বোধন করেন জেলাশাসক হরিশংকর পানিকর।















































