জঙ্গি হামলায় মৃত বেড়ে ২, চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল দ্বিতীয় অস্থানীয় শ্রমিকের!

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার কিলাম এলাকায় জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২-এ দাঁড়িয়েছে।

শনিবার চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত দ্বিতীয় অস্থানীয় শ্রমিকও মারা যান বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

শুক্রবার সন্ধ্যায় কুলগামের কিলাম এলাকায় সশস্ত্র জঙ্গিরা দুই অ-স্থানীয় শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায়।

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার তাঁরও মৃত্যু হয়।

হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও চিরুনি অভিযান। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here