সড়ক দুর্ঘটনা রোধ ও পর্যাপ্ত পথবাতির দাবিতে ট্রাফিক বিভাগে যুব মোর্চার স্মারকলিপি!

ইসলামপুর: শহরে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও রাতের অন্ধকার দূর করতে পর্যাপ্ত পথবাতির দাবিতে শনিবার ইসলামপুর ট্রাফিক পুলিশের ট্রাফিক বিভাগের কাছে স্মারকলিপি জমা দিল বিজেপি যুব মোর্চা।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ইসলামপুরে অপরিকল্পিতভাবে ডিভাইডার নির্মাণের ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে ও প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনার সংখ্যা কমাতে ডিভাইডারগুলির নকশা ও অবস্থান পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো হয়।

পাশাপাশি বিজেপি যুব মোর্চার অভিযোগ, রাতের বেলায় ইসলামপুর শহরের একাধিক এলাকা পর্যাপ্ত আলোর অভাবে অন্ধকারে ডুবে থাকে।

এই পরিস্থিতির জন্য পৌরসভার গাফিলতিকেই দায়ী করে সংগঠনের নেতারা বলেন, পর্যাপ্ত পথবাতির অভাবে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

তাই দ্রুত শহরের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পথবাতির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

বিজেপি যুব মোর্চা জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেই তারা আশা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here